• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ব্যাংক বন্ধ হলে ২ লাখ টাকা করে পাবেন গ্রাহক ক্ষতিপূরণ বাবদ!

Reporter Name / ৪৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বিমা থেকে আমানতকারীদের ২ লাখ টাকা দেওয়ার বিধান রেখে ‘ব্যাংক আমানত বিমা আইনের সংশোধনী বিল’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। পুরোনো আইনে ছোট-বড় সব আমানতকারী বিমার আওতায় এক লাখ টাকা করে পাওয়ার বিধান আছে। সংশোধনী আইনে কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বিমা থেকে আমানতকারীদের ২ লাখ টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ‘ব্যাংক আমানত বিমা বিল’ তোলেন। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল করার কথা বলা হয়েছে। এই তহবিলে বিমাকৃত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ, তহবিলের অর্থ বিনিয়োগের আয়, অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ ও অন্য কোনো উপায়ে পাওয়া অর্থ থেকে এ তহবিলের ফান্ড গঠন হবে।

বিলে তহবিলের দায়ের পরিমাণ বাড়ানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো বিমাকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আদেশ দেওয়া হলে অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীকে তার আমানতকৃত অর্থের সমপরিমাণ (সর্বোচ্চ ২ লাখ টাকা) অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অর্থ আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল থেকে প্রদান করতে হবে। বিদ্যমান আইনে এটি আছে সর্বোচ্চ ১ লাখ টাকা।

বিলে আরও বলা হয়েছে, কোনো বিমাকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়াম দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তার কাছে রক্ষিত ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে সমপরিমাণ অর্থ প্রিমিয়াম বাবদ কেটে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তহবিলে জমা রাখার নির্দেশ দিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category