• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যালন ডি’অর জয়ের পর ম্যারাডোনাকে মেসির শ্রদ্ধা

Reporter Name / ২১৫ Time View
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। এরপরই তিনি এই পুরস্কারটি উৎসর্গ করলেন দিয়াগো ম্যারাডোনাকে। তাতেই আবেগে ভাসল ফুটবল দুনিয়া।

সোমবার এ আর্জেন্টাইন তারকা নিজের অষ্টম ব্যালন ডি’অর পুরস্কার পান। প্যারিসে আয়োজিত ২০২৩ ব্যালন ডি’অর ফ্রান্স ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এ সাফল্যে খুশি লিও মেসি নিজে সহ তার সমর্থকেরা। পুরস্কার জিতে খুশি প্রকাশ করে মেসি জানান, গতবার যখন আমি এ পুরস্কারটা পেয়েছিলাম সেটি ছিল ২০২১ সাল। সেই বছর আমরা কোপা আমেরিকা কাপ জিতি। কিন্তু এবার এই পুরস্কার জিতে আমি দ্বিগুণ খুশি হয়েছি কারণ এই বছরই আমরা ফুটবল বিশ্বকাপ জিতি। সুতরাং এবারের পুরস্কার চিরকাল আমার মনের একটা বিশেষ জায়গায় থাকবে।’ এছাড়াও ৩৬ বছর বয়সী আর্জেন্টিনার তারকা জানান, এটি এমনই একটি পুরস্কার যেটা সমস্ত ফুটবল খেলোয়াড় পেতে চায়। আমিও খুশি এই পুরস্কার পেয়ে। এটা শুধু আমার কাছে গর্বের বিষয় নয়, আমার দল, আমার সতীর্থ এবং আমার দেশের কাছেও গর্বের বিষয়।

এরপরই লিও তার এ বিশেষ পুরস্কার প্রয়াত ফুটবল তারকা ম্যারাডোনাকে উৎসর্গ করেন। তিনি জানান, শুভ জন্মদিন দিয়েগো! এই পুরস্কারটি শুধু তোমায় উৎসর্গ করলাম।

পুরস্কার জেতার পাশাপাশি এই দিন মেসি আর কতদিন ফুটবল খেলবেন সেই সম্বন্ধেও বক্তব্য পেশ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এখনও এই বিষয় নিয়ে তিনি কিছু ভাবেননি এবং তিনি মনোযোগ দিচ্ছেন পরবর্তী টুর্নামেন্টের উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category