• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

‘ভণ্ড পীর’ গ্রেপ্তার, ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে

Reporter Name / ৪৬৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

কুমিল্লার দেবীদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ ইকবাল হোসাইন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২ জুন দেবীদ্বারে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, ইকবাল একজন ভণ্ড পীর। তাঁর বাড়ির পাশের একটি মাঠে খেলতে গেলে শিশুটিকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের আস্তানায় ডেকে নিয়ে কৌশলে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে বাড়িতে এলে তার মা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইকবাল এবং তাঁর অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখান। পরে গ্রেপ্তার এড়াতে আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category