• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটারদের আস্থা ফেরাতে ১ লাখ সেনা মোতায়েন, টহল চলবে কেন্দ্রের আঙিনায় ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৫, বাড়ছে হতাহত ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সবার জন্য সমান হবে: জামায়াত আমির জাপানের সঙ্গে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর: শুল্কমুক্ত সুবিধা পেল ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড মোস্তাফিজকে বাদ দেওয়ার চড়া মূল্য: ৯ কোটির জেরে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি! ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে ১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম ১১ বছরের গৃহকর্মীকে নির্যাতন: বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে ড. হুমায়রা

ভবিষ্যদ্বাণী সত্যি হলো মাশরাফির

Reporter Name / ২২২ Time View
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

বিশ্বকাপের গত আসরে স্বপ্নের মতো কেটেছে সাকিব আল হাসানের। ২০১৯ সালের বিশ্বকাপে ৯ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট শিকার করেন সাকিব।

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর দেশে ফিরে মাত্র ৩ মাসের ব্যবধানে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব।

সাকিবের সেই দুর্দিনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিনি লিখেছিলেন- ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

মাশরাফির সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। তার নেতৃত্বে ভারত বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল। চার বছর আগে এমন ভবিষ্যদ্বাণীই করেছিলেন মাশরাফি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category