• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

মালয়েশিয়ায় ধর্ষণ মামলায় বাংলাদেশিকে ২২ বছরের জেল

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবুল নামের এক বাংলাদেশির ২২ বছরের জেল ও ১৫টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত।

বুধবার নেগেরি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন ৪৪ বছর বয়সি পোশাক ব্যবসায়ী ওই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক শোনার পর এই সাজা দেন।

২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতারের তারিখ থেকে এই সাজা দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সেরেম্বানের লাবু বাটু ১০ এর কামপুং ওরাং আসলি টেকির মেন্টেরার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত বাংলাদেশিকে দণ্ডবিধির ৩৭৬ বি ধারায় শাস্তিযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।

১৩ বছর বয়সি মেয়েটির মা দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়ে অভিযুক্ত বাংলাদেশির ওপর নির্ভরশীল ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category