• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি আমলাতান্ত্রিক গ্যাঁড়াকলে রাষ্ট্রায়ত্ত জাহাজ: দেশি ট্যাংকার ভাড়ায় বিদেশে, চড়া প্রদেয় মূল্যে বিদেশি জাহাজে আসছে জ্বালানি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা

মালয়েশিয়ার কাছে ৩ গোলে হার দিয়ে শুরু বাংলাদেশের

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় হারের মুখে পড়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের দল।

শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচে পুরো সময়জুড়েই আধিপত্য দেখিয়েছে মালয়েশিয়া। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে সহজ জয় নিশ্চিত করে তারা।

মালয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন আরিফ আইমান। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান।

দুই গোল হজম করে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লাল-সবুজের দল। উল্টো ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন বার্গুসন। তাতে মালয়েশিয়ার লিড দাঁড়ায় ৩-০।

বাকি সময়ে বাংলাদেশ কয়েকটি আক্রমণের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত তিন গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হামজা চৌধুরীদের।

চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বেও মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। ২০২২ সালের সেই ম্যাচে ৪-১ গোলে পরাজিত হয়েছিল লাল-সবুজের দল। চার বছর পর আবারও মুখোমুখি হয়ে এবারও মালয়েশিয়ার বিপক্ষে জয় পেল না বাংলাদেশ।

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে নেমে তাই হার দিয়েই প্রতিযোগিতার যাত্রা শুরু হলো বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category