• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
তরুণ ডায়াবেটিস রোগীদের নতুন শঙ্কা: প্রতি ৫ জনে ১ জন বিরল ‘মডি’তে আক্রান্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন

মেসির জোড়া গোল-অ্যাসিস্টে দুর্দান্ত জয় মায়ামির

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন এলএমটেন। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ইউনাইটেডকে আতিথ্য দেয় মায়ামি।

ম্যাচের শুরু থেকেই ছিল মায়ামির দাপুটে পারফরম্যান্স। ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে দলকে এগিয়ে নেন। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর শুরুতেই অবশ্য হোঁচট খায় মায়ামি। ম্যাচের ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে অতিথিরা।

দ্বিতীয়ার্ধের ২১তম মিনিটে মেসির গোলে ফের লিড নেয় মায়ামি। এরপর ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল দলকে আরও এগিয়ে নেন আর্জেন্টাইন সুপারস্টার। চলতি মৌসুমে এটি তার ২২তম গোল।


শেষ দিকে ইনজুরি টাইমে জ্যাকব মুরেল গোলে করলেও সেটি সমতার জন্য যথেষ্ঠ ছিল না। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, এই জয়ে ইস্টার্ন কনফারেন্স জোনের টেবিলে ৫ম স্থানে উঠে এসেছে মায়ামি। বুধবার সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে মেসিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category