• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

মোবাইল ব্যবহারে ঘাড় সামনে ঝুঁকে যাওয়া: সমাধান তিন ব্যায়ামে

ডা. আলতাফ হোসেন সরকার / ৩ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বেশিরভাগ সময়েই এখন সকলের
হাতের মুঠোয় মোবাইল ফোন
থাকে। তাতে ঝুঁকে পড়ে একদৃষ্টে
হয়তো সামাজিক মাধ্যমে বুঁদ হয়ে
আছেন, কিন্তু এতে যে কী পরিমাণ
ঘাড়ের ক্ষতি হচ্ছে ভাবতেও
পারবেন না। এ ভঙ্গিতে দীর্ঘক্ষণ
থাকার পর কারো কারো ঘাড়
সামনের দিকে একটু ঝুঁকে যাচ্ছে। এ সমস্যাটি ‘টেস্ট নেক’ বা ‘ফরোয়ার্ড
হেড সিনড্রোম’ নামে পরিচিত। এ সমস্যা থেকে মুক্তি পেতে মোবাইল ঘাঁটার
সময় সচেতনতার প্রয়োজন রয়েছে।
তবে যদি কেউ এ অসুখে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তিনি কয়েকটি
ঘরোয়া ব্যায়াম করতে পারেন: চিনটাক ব্যায়াম
স্ট্রেচিং এবং স্ট্রেন্দেনিং ব্যায়াম
ডানে-বায়ে ঘাড় ঘোরানোর ব্যায়াম। আপনি যদি দীর্ঘস্থায়ী ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন তাহলে অবশ্যই
একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা
পুরোপুরি ব্যথা নিরাময় করবে। বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত ও অত্যাধুনিক যোগাযোগ মাধ্যম হলো
মোবাইল ফোন। আমরা অনেকেই দীর্ঘসময় ধরে অস্বাভাবিক ভঙ্গিতে
মোবাইল ফোন ব্যবহার করে থাকি। ভুলভাবে মোবাইল ফোন ব্যবহারের
কারণে আমরা অনেকেই মাথা, কাঁধ, হাত ও কোমর ব্যথাজনিত সমস্যায়
ভুগে থাকি। ঠিক তেমনই একটি কষ্ট যা ঘাড় ব্যথা। ঘাড় ব্যথা আমাদের
সমাজের মানুষের একটি প্রধান সমস্যা।
প্রতি তিনজন মানুষের মধ্যে দু’জন ঘাড় ব্যথায় ভুগে থাকেন। ঘাড় ব্যথার
অনেকগুলো কারণের মধ্যে রয়েছে অস্বাভাবিক ভঙ্গিতে মোবাইল ফোন
ব্যবহার করা।
একটি গবেষণায় দেখা গেছে ১৮ থেকে ৪৪ বছর বয়সী, শতকরা ৭৯
ভাগ লোক তাদের দৈনন্দিন কাজকর্মের ২ ঘণ্টা ছাড়া বাকিটা সময় মোবাইল
ফোন ব্যবহার করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category