সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করা কিংবা মোবাইলে গেম খেলা বা
চ্যাটিং, যা-ই করুন না কেন, এর ফলে হতে পারে ঘাড় ব্যথা। কারণ, স্থির
ভঙ্গির কারণেই বেশিরভাগ মানুষের কাঁধ বা ঘাড়ে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়ে
থাকে। এর ফলে ঘাড় যেমন নড়ানো যায় না, তেমনই ব্যথায় কাতরাতে হয়।
ঘুমের ভঙ্গি, টেনশন বা স্ট্রেস, দীর্ঘক্ষণ মাথা ঝুঁকিয়ে থাকা, নরম
গদিতে শুয়ে থাকা বা দীর্ঘসময় ধরে শারীরিক ভঙ্গি সঠিক না থাকলে
আপনার ঘাড়ে ব্যথা হতে পারে।
চিকিৎসা:
১. প্রতিদিন ঘাড় ব্যথার এক্সারসাইজ করুন। আমাদের ইউটিউব চ্যনেলে
ঘাড় ব্যথার ব্যায়াম দেয়া আছে, ভিডিওগুলো দেখুন আশা করি উপকৃত
হবেন। প্রতি ২-৩ ঘণ্টা পরপর এ অনুশীলনগুলো করলেই দ্রুত ঘাড়
ব্যথা সেরে যাবে।
২. মায়োফেসিয়াল রিলিজ করুন।
৩. ঠাণ্ডা সেঁক দিন।
ঘাড়ের ব্যথা প্রতিরোধে করণীয়:
আপনি যখন ল্যাপটপ বা পিসি ব্যবহার করবেন; তখন নিশ্চিত হয়ে নিন
যে স্ক্রিনটি চোখ বরাবর আছে কি-না।
আপনার মোবাইল ফোনটি ব্যবহার করার সময় নিশ্চিত করুন যে টেক্সট
করার সময় আপনার ঘাড়ে চাপ পড়ছে কি-না।
আপনার ঘাড়ের পেশী সুস্থ রাখতে নিয়মিত ঘাড়ের ব্যায়াম করুন।
দীর্ঘসময় ধরে গাড়ি চালাবেন না। কারণ, এতে আপনার ঘাড় এবং পিঠ
শক্ত হতে পারে।
আপনি যদি মনে করেন, ঘুমের অবস্থানের কারণে ঘাড় ব্যথা করছে,
তাহলে সঠিক বালিশ ও বিছানা ব্যবহার করুন।
দীর্ঘস্থায়ী ঘাড়ে ব্যথা সাধারণত ভুল অঙ্গভঙ্গি, শারীরিক চাপ এবং
খাদ্যাভাসের কারণেও হতে পারে। প্রাকৃতিক ঘরোয়া প্রতিকারেও যদি
আপনার ব্যথা না কমে, তাহলে অবশ্যই ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।