• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
বাড়িটির কি মন খারাপ ছিল? ডিজিটাল সুরক্ষার চাদর ছিদ্র করে বাড়ছে তথ্য ফাঁস: এখনই চাই কঠোর আইন ও জবাবদিহি মাথাব্যথা হলে কী করতে হবে? ৯ মাসে ফিরেছেন ১,৬৮৭ নারী শ্রমিক: ৫৮ শতাংশই ফিরেছেন সৌদি নির্যাতনের শিকার গডফাদার রেখে বস্তিতে ‘ফাটাকেষ্ট’ অ্যাকশন: বিতর্কের মুখে পদ ছাড়লেন ইশরাক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার সালাহউদ্দিনের ব্যর্থতার দায় ইশরাকদের নিতে হবে কেন? প্রশ্ন হাসনাতের মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন ইশরাক ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে র‌্যালি করতে পারেনি ছাত্রদল, অনুমতি মেলেনি

Reporter Name / ৩১১ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

অনুমতি না পাওয়ায় রাজধানীতে র‌্যালি করতে পারেনি ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী ছিল শুক্রবার। এ উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে রক্তদান ও র‌্যালি কর্মসূচি ঘোষণা করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল।

র‌্যালির অনুমতি চেয়ে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির সংশ্লিষ্ট শাখায় চিঠি দেয় সংগঠনটি। তবে র‌্যালির অনুমতি মেলেনি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

র‌্যালির অনুমতি না দিলেও কর্মসূচিকে ঘিরে শুক্রবার সকাল থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, কার্যালয়ে প্রবেশ মুখের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল পুলিশ সদস্যরা। পাশের বিভিন্ন অলিগলিতেও অবস্থান ছিল তাদের। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। দেখা যায়নি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা না করে তারা (ডিএমপি) উলটো শক্তি প্রয়োগের পুরাতন পথই বেছে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category