• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কারখানার মালিকরা।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বিঘ্নের প্রেক্ষাপটে আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলবে, আবার কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলাও চলবে, এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলেও আলোচনায় অংশ না নেওয়ার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।

এদিকে বিজিএমইএর অবস্থানের বিষয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। কাউকে সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি। একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মালিকপক্ষ মজুরি বোর্ডের বৈঠকে আলোচনা বর্জন করলে ন্যূনতম মজুরি চূড়ান্ত করার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।

বুধবারের বৈঠকে ব্যবসায়ী ও শিল্পনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম।

এ ছাড়া বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং আশুলিয়া অঞ্চলের কয়েকজন পোশাক কারখানার মালিক বৈঠকে অংশ নেন।

পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।

গত সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।

তবে মজুরি নিয়ে আলোচনা চললেও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কমেনি। বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে শুধু সাভার-আশুলিয়া এলাকাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০টি কারখানা।

অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে বুধবার সাভার-আশুলিয়ায় দিনভর বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category