• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

সত্যিই কি বিয়ে করতে চলেছেন রোনালদো

Reporter Name / ৩২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের দীর্ঘদিনের সম্পর্ক এবার পরিণয়ের পথে হাঁটতে চলেছে বলেই ধারণা করছেন ভক্তরা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নতুন করে সেই গুঞ্জনে ইন্ধন জোগান জর্জিনা। ছবিতে দেখা যায়, রোনালদোর হাতের ওপর রাখা জর্জিনার হাত, আর তার অনামিকায় একটি হীরে বসানো আংটি। ছবির ক্যাপশনে জর্জিনা লেখেন, হ্যাঁ, আমিও রাজি। আমার পরবর্তী জীবনের জন্য।

এই পোস্টের পরই শুরু হয় জল্পনা— তবে কি অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো ও জর্জিনা? যদিও এ নিয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করেননি। এদিকে, জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটির ওজন প্রায় ১০-১৫ ক্যারেট এবং এর মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। হীরার ঝলক আর আভিজাত্য নজর কাড়ছে নেটিজেনদের।

রোনালদো এর আগে একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের বিষয়ে। বিশেষ করে জর্জিনার জীবনভিত্তিক নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘আই অ্যাম জর্জিনা’-তে রোনালদো বলেছিলেন, যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে। ধারণা করা হচ্ছে, সেই মুহূর্ত এবার এসে গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে মাদ্রিদের একটি বিলাসবহুল বুটিক স্টোরে প্রথমবারের মতো দেখা হয় রোনালদো ও জর্জিনার। সেই সময় সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখান থেকেই শুরু হওয়া সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে রূপ নিয়েছে। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category