• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

সাকিব আইসিসির পুরস্কার পেলেন

Reporter Name / ৪৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

ঘরের মাঠে গত মার্চ মাসে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেন সাকিব আল হাসান। দারুণ ফর্মে থেকে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার। এবার মাস সেরার সেই পুরস্কার বুঝে পেলেন সাকিব।

মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।

আয়ারল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে পারফর্ম করেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহ করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category