• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর জামানত ছাড়া তরুণদের ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিতদের তালিকা প্রকাশ রাজধানীতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন হাসিনার আইনি প্রতিনিধি সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় বিশ্ববাজারে বাংলাদেশি কৃষিপণ্যের আস্থা বাড়াতে ইইউ’র সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে : শ্রমমন্ত্রী

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে এ রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে ডরিনের সংশ্লিষ্টতার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি তদন্তাধীন থাকায় অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় খবর আসে, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে সেখান থেকে লাল টেপে মোড়ানো কৌটার পোড়া অংশ, কৌটার অন্যান্য অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবি পুলিশ ডরিনকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category