• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
১৮০০ কোটি টাকা ব্যয়েও মশা নির্মূল হয়নি: সিটি করপোরেশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন হাসিনার তৎপরতা: দিল্লির কূটনৈতিক অস্বস্তির কারণ ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি কয়েদি: ভেঙে পড়ার মুখে দেশের কারা অবকাঠামো বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি নির্ভরতার বিপরীতে ভূগর্ভস্থ অনুসন্ধান: গ্যাস সংকটে ত্রিমাত্রিক জরিপ ও আধুনিক রিগেই টেকসই সমাধান গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য নবায়নের মুখে তিন প্রধান ব্যান্ডের লাইসেন্স ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চলবে না, থাকছে জরিমানার বিধান

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করা হলে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর এমনটি করলে নবায়নও করা হবে না।

আজ সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত থাকবে, এসব যানবাহনের ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ করতে হবে।

তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করলে অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না। নিবন্ধনের পর এমনটি করা হলে নবায়নও করা হবে না। এ ছাড়া আইন অমান্য করে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে জরিমানার বিধানও রাখা হবে।

মীর শাহে আলম জানান, এখন থেকে ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন বিআরটিএ দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা এসব যানবাহনের নিবন্ধন দেবে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ও নবায়ন ফিসহ অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

 

ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক

 

অটোরিকশার নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সার্টিফিকেট বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে নিতে হবে। এরপর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে তা সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।

 

ঢাকায় ৮ জোনে চলবে অটোরিকশা

 

ঢাকা শহরের অটোরিকশাগুলোকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারটি জোন থাকবে। প্রতিটি জোনের অটোরিকশায় আলাদা রং থাকবে।

এক জোনের অটোরিকশা যাতে অন্য জোনে যেতে না পারে, সে জন্য জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। কোন সড়কে অটোরিকশা চলতে পারবে এবং কোন সড়কে চলতে পারবে না, তা বিধিমালায় নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, জিও-ফেন্সিং ও আইন অমান্যের ক্ষেত্রে জরিমানার বিষয়টি ট্রাফিক পুলিশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পুলিশের সঙ্গে যৌথভাবে পুরো কার্যক্রম পরিচালনা করা হবে এবং জিও-ফেন্সিংয়ের পাশাপাশি মনিটরিংও করবে ট্রাফিক পুলিশ।

 

নিবন্ধনে থাকবে কিউআর কোড

 

অটোরিকশার নিবন্ধনের সময় প্রতিটি যানবাহনে কিউআর কোড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মীর শাহে আলম। তিনি বলেন, বিধিমালা প্রণয়নের প্রাথমিক বৈঠক ইতোমধ্যে শেষ হয়েছে। এতে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালা চূড়ান্ত করে কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, শুধু ঢাকায় নয়, সারাদেশে একযোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। দেশের ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা এবং সব উপজেলায় অটোরিকশাকে নিবন্ধন, আইন ও নবায়নের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category