• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

হজ নিয়ে সৌদি আরবের কড়া বার্তা: ‘হজ ভিসা’ ছাড়া হজে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

পবিত্র হজ পালনের ক্ষেত্রে এবার আরও কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ধরনের ভিসা নিয়ে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া সম্পূর্ণ বেআইনি। মূলত সৌদি আরবের বাইরে থেকে আগত বিদেশি মুসল্লিদের হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিদেশি নাগরিকদের পবিত্র হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো ‘হজ ভিসা’ সংগ্রহ করা। এর বাইরে অন্য কোনো পথে হজে অংশ নেওয়ার সুযোগ নেই।

সৌদি আরবের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’-এর এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অনেকেই ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা ট্যুরিস্ট ভিসা নিয়ে হজের মৌসুমে দেশটিতে প্রবেশ করে হজে অংশ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এবার মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনো ভিসাধারীকেই হজের অনুমতি দেওয়া হবে না। এসব ভিসা নিয়ে মক্কা বা মদিনায় প্রবেশ করলেও হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না তারা।

তবে সৌদি আরবের ভেতরে বসবাসরত স্থানীয় নাগরিক এবং প্রবাসী বিদেশিদের জন্য নিয়মে কিছুটা ভিন্নতা রয়েছে। তাদের ক্ষেত্রে হজ পালনের জন্য আলাদা করে হজ ভিসার প্রয়োজন হবে না। তবে তাদের অবশ্যই সরকারের নির্ধারিত ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই ডিজিটাল অ্যাপের মাধ্যমেই তাদের হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।

পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের হজযাত্রীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে কড়া সতর্কতাও জারি করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, হজের জন্য সব ধরনের বুকিং এবং নিবন্ধন শুধুমাত্র সরকারিভাবে অনুমোদিত মাধ্যমগুলোতেই করতে হবে। কোনো অননুমোদিত বা ভুয়া চ্যানেল, ফেইক ওয়েবসাইট বা অবৈধ এজেন্সির মাধ্যমে বুকিং করে প্রতারিত না হওয়ার জন্য মুসল্লিদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category