• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

১১৮ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ১৬২ অভিবাসী আটক

Reporter Name / ৪৫৯ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে ডিবিকেএলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ইন্টিগ্রেটেড অপারেশন চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, অভিযানে অভিবাসীদের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ১২৬ জন নির্মাণ শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার এবং ১০ জন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

ডিবিকেএলের পরিচালনায় অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযানে অংশ নেন।

ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুরজুড়ে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category