• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ বিজিবি-বিএসএফ বৈঠক আকাশচুম্বী টিকিটের দাম: বিশ্বকাপের ফাঁকা গ্যালারি নিয়ে উদ্বেগ শ্রমিকের হাহাকারে মালিকদের বিপুল ভাগ্য ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ট্রাম্পের নতুন মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ও সমঝোতার নেপথ্য কথা ইরানের সঙ্গে কাতারের গোপন আঁতাত! ফাঁস করল ওয়াশিংটন পোস্ট ছুটির দিনের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে পথচারী সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আশ্বস্ত করলেন গভর্নর বিজিবির কঠোর অবস্থান: শূন্যরেখায় আটকে নারী-শিশুসহ ১২ জন

৪০ বছর পর ফের বিশ্বমঞ্চে বাংলাদেশ

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে বৈশ্বিক কূটনীতিতে এক ঐতিহাসিক গৌরব অর্জন করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সাধারণ পরিষদকক্ষে অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি ভোট। ভোটের ফলাফল ঘোষণার পর নতুন সভাপতি হিসেবে বিশ্বনেতাদের উদ্দেশ্যে সাধারণ পরিষদকক্ষে বক্তব্য রাখেন খলিলুর রহমান।

এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসতে যাচ্ছে কোনো বাংলাদেশী প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব হুমায়ুন রশিদ চৌধুরী।

আঞ্চলিক পালাক্রম পদ্ধতি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এই পদে বাংলাদেশের প্রার্থী হওয়ার প্রক্রিয়াটি ২০২০ সাল থেকে শুরু হলেও দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর খলিলুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই অধিবেশনে আগামী ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category