• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী বিএনপি জনগণের সরকার, জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সমন্বিত উদ্যোগে নৌ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নৌপরিবহন মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর ৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

৭ দিন আগেই জানা যাবে ভূমিকম্পের পূর্বাভাস

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

পৃথিবীতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানছে। এই প্রাকৃতিক দুর্যোগের পূবার্ভাস আগেভাগেই জানা সম্ভব হয় না। ফলে ভূমিকম্পের ক্ষয়-ক্ষতিও এড়ানো যাচ্ছে না। কিন্তু আগামীতে সাত দিন আগেই জানা যাবে ভূমিকম্পের পূবার্ভাস। পূর্বাভাস জানা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহযোগিতায়।

সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আগে থেকেই আসন্ন ভূমিকম্প সম্পর্কে তথ্য দিতে পারবে। আবার তা ৭০ শতাংশ পর্যন্ত নির্ভুল হবে।

গবেষণায় বলা হয়েছে, এআই ভূমিকম্পের কথা এক সপ্তাহ আগে জানিয়ে দেবে। আর সেই পরীক্ষা নিরীক্ষা নিয়েই ব্যস্ত চীনের বিজ্ঞানীরা।

অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস একটি এআই তৈরি করেছে, যা সিসমিক ডেটা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যখন এআইটি তৈরি করা হয়েছে, তখন বিজ্ঞানীরা এই এআই-কে পুরনো ভূমিকম্পের ডেটা দিয়ে দিয়েছে।

এই এআই-কে নিয়ে চীনে সাত মাসের ট্রায়াল দেওয়া হয়েছিল। সেই সময় এক সপ্তাহ আগে ৭০ শতাংশ ভূমিকম্পের সঠিক ভবিষ্যদ্বাণী দিতে পেরেছে বলে দাবি বিজ্ঞানীদের। এর থেকে বিজ্ঞানীদের মনে আশা জেগেছে। এবার হয়তো সত্যিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে বাঁচাতে পারবে ক্ষতির হাত থেকে।

কয়েক সপ্তাহ গবেষণার পর এই এআই-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এআই মডেলটি এক সপ্তাহ আগে প্রায় ২০০ মাইলের মধ্যে ১৪টি ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, পাঁচটার মধ্যে চারটির ক্ষেত্রে সঠিক তথ্য দিয়েছে এই নতুন এআই। তবে এটি বিশ্বের যেকোনো কোণে কাজ করবে কি না এখনও তা স্পষ্ট নয়।

গবেষকদের মতে, এই এআই প্রযুক্তি আমেরিকা, ইতালি, জাপান, গ্রিস, তুরস্ক এবং টেক্সাসে সিসমিক ট্র্যাকিং নেটওয়ার্ক উন্নত করতে ব্যবহার করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category