• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়ালো জাতীয় হেল্পলাইন কলসেন্টারে সরকারি খরচে ২ লাখ ২০ হাজার জনকে আইনি পরামর্শ মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: ডা. জুবাইদা রহমান জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলো ঢাকা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা বিষয়ক ঐতিহাসিক রায়ের প্রেক্ষাপটে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি তাকে এ অনুরোধ জানান।

‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় গত ১৯ নভেম্বর আইসিজের দেওয়া রায়ের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের আয়োজন করা প্রয়োজন।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত চিরাসাওয়াদি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাইল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির সহায়তার প্রশংসা করেন। এ সময় যেসব বাংলাদেশি রোগীকে বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার প্রয়োজন হয়, তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করতে তিনি থাই সরকারের প্রতি অনুরোধ জানান।

জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর এ সুবিধা প্রয়োজন, তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে।

এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দেওয়ার আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য হুমায়ুন কবির থাইল্যান্ডকে ধন্যবাদ জানান।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category