• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। এর আগে খেলা সব ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও অনেকটা এগিয়ে থেকে অবিশ্বাস্য ব্যাটিং ধসে হারতে হয় বাংলাদেশকে। তবে এবারে আর ভুল হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচটায় শেষ হাসি বাংলাদেশের।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ। ১১৯ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন। এ ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হওয়া জাকের আলী ২৭ বলে করেন অপরাজিত ৩৭ রান। সৌম্যর অবদান ৪৯ বলে ৩৫ রান। আর নাসুম আহমেদ করেন ২৪ বলে ২৫ রান।

২৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। হেরেছে ৬৮ রানে। নাসুম ২৮ রানে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মিরাজ ও মোস্তাফিজ। একটি করে উইকেট তাসকিন ও শরীফুলের।

এই জয়ে সিরিজে ১–১–এ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category