• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

ইসরাইলকে নিষিদ্ধ করতে ফিফাকে ইরানের অনুরোধ

Reporter Name / ২০৩ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

ফিলিস্তিনে অব্যাহত হামলার প্রতিবাদে গত সত্তরের দশকে আরব মুসলিম দেশগুলোর আপত্তিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বাদ দেওয়া হয় ইসরাইলকে। এরপর থেকে খেলতে শুরু করে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অধীনে। ফিফার টুর্নামেন্টগুলোতেও তাদের অংশগ্রহণ অব্যাহত ছিল। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি থেকেও ইসরাইলকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইরান।

শনিবার ইরানিয়ান ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে এ আহ্বান জানায়। ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে ইসরাইলি ফেডারেশনকে ‘সম্পূর্ণরূপে বহিষ্কার’ করতে ফিফাকে অনুরোধ করেছে।

এর আগে বৃহস্পতিবার স্কাই নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যের ১২টি দেশের ফুটবল সংস্থা ইসরাইলকে নিষিদ্ধ করতে ফিফার কাছে চিঠি পাঠিয়েছিল।

ইরানের ফেডারেশন ফিফাকে দ্রুত গুরুতর পদক্ষেপ নিতে বলেছে। একই সঙ্গে ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এর সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসার আহ্বান করেছে তারা। এছাড়া গাজায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে পালটা জবাব হিসেবে তারা গাজায় যুদ্ধ শুরু করে। স্থলপথ ও আকাশপথে তারা হামলা করছে। এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার মানুষ মারা গেছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category