• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ইসরাইলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ইসরাইলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন।  খবর টাইমস অব ইসরাইলের।

বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করতে পারবে।

এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেছেন, তিনি নীতিটি চালু করতে ‘গর্বিত’। এর ফলে ‘মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরাইলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।’

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন তবে ইসরাইলের বিরোধী দলীয় নেতারা। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন।  নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category