• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
বেসরকারি খাতে ঋণের খরা: কেবল পদক্ষেপে নয়, প্রয়োজন আস্থার সংকট দূরীকরণ ব্যথামুক্ত জীবন ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ কোটালীপাড়ার প্রবীণ শামসুল হকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শিক্ষা, প্রযুক্তিসহ বহুমুখী সহযোগিতা বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে: শিক্ষামন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীনের আলোচনা অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

ঈদের ছুটিতেও বন্ধ হচ্ছে না বন্দর: সচল থাকবে দেশের আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে ঈদের ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সরকারি ছুটির দিনেও ব্যবসায়ীরা তাদের পণ্য খালাস ও পাঠানোর সুযোগ পাবেন।

এনবিআর-এর নির্দেশনা ও সময়সীমা

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সকল সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সীমিত আকারে কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। তবে কেবল ঈদের দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। মূলত আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিএমইএ-এর আবেদন ও প্রেক্ষাপট

এর আগে মার্চের শুরুর দিকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর পক্ষ থেকে এনবিআর-কে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। সংগঠনটির দাবি ছিল, বিদেশি ক্রেতাদের নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে পণ্য পৌঁছাতে এবং রপ্তানি বাণিজ্যের গতি বজায় রাখতে যেন চট্টগ্রাম কাস্টম হাউসসহ সব স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা হয়। ব্যবসায়ীদের সেই দাবির মুখেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৭ দিনের লম্বা ছুটি

উল্লেখ্য, গত রবিবার সরকার এক পরিপত্রের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে মোট ৭ দিন করার ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে। দীর্ঘ এই ছুটির ফলে দেশের ব্যবসা-বাণিজ্যে যেন কোনো স্থবিরতা না আসে, সেজন্যই কাস্টমস হাউসগুলো খোলা রাখার এই বিশেষ ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category