• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে টেলবোন ব্যথার লক্ষণসমূহ মধ্যপ্রাচ্যে শ্রমিক সুরক্ষায় কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম সব ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : টুকু রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৮১

উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা। ‘দেখে নেব, ফেলে দেব’ এ ধরনের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণই এসব হুমকির যোগ্য জবাব দেবে।

শুক্রবার দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী থেকে হাটপাড়া সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ৬টি সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে। কেউ কেউ বলছেন, ‘দেখে নেব, ফেলে দেব।’ তবে জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি।

ষড়যন্ত্রকারী ও বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, গায়ের জোর দেখিয়ে যারা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানাই। জনগণ যদি আপনাদের পছন্দ করে, তাহলে রাজনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। অন্যথায় জনগণের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করবেন না। তিনি বলেন, জনগণই আপনাদের কার্যক্রমের সঠিক জবাব দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category