• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হলো অং সান সু চিকে আঞ্চলিক অস্থিরতার জন্য ‘আমেরিকার পুতুল ঘাঁটিগুলোই’ দায়ী: মুজতবা খামেনি একদিনে যুক্তরাষ্ট্রের সাড়ে ৬ হাজার টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ‘পাল্টা জবাব হবে দীর্ঘ ও বেদনাদায়ক’, হুঁশিয়ারি ইরানের ২০ দিনের মধ্যেই ‘ব্যর্থ’ মার্কিন নৌ-অবরোধ: আইআরজিসি মহান মে দিবস: রক্তস্নাত ইতিহাসের পাতা থেকে একুশ শতকের নতুন লড়াই শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল কারিগর : রাষ্ট্রপতি শ্রমজীবীদের প্রতি প্রধানমন্ত্রীর বাণী গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

একদিনে যুক্তরাষ্ট্রের সাড়ে ৬ হাজার টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

দখলদার ইসরায়েলে মাত্র একদিনের ব্যবধানে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার কার্গো জাহাজ ও সামরিক বিমানের মাধ্যমে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ইসরায়েলে পৌঁছায় বলে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল নিশ্চিত করেছে।

কী কী সরঞ্জাম এসেছে?

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইফা ও আসদোদ বন্দরে ভেড়া কার্গো জাহাজগুলোতে কয়েক হাজার গোলাবারুদ, স্থলযুদ্ধে ব্যবহৃত অস্ত্র, মিলিটারি ট্রাক, হালকা সাঁজোয়া ইউটিলিটি যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল। বন্দর থেকে ইতিমধ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ ট্রাকে করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সরবরাহকৃত অস্ত্রের হিসাব

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১ লাখ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম ইসরায়েলে এসে পৌঁছেছে। আকাশ ও নৌপথ ব্যবহার করে ৪০৩টি বিমান এবং ১০টি জাহাজের মাধ্যমে এই বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনা হয়েছে।

সর্বোচ্চ প্রস্তুতির হুঁশিয়ারি ইসরায়েলি কর্মকর্তাদের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আমির বারাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধাস্ত্র আনার এই প্রক্রিয়া আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে এবং সামনে আরও বেশি পরিমাণে অস্ত্র ইসরায়েলে আসবে।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, নতুন করে এই বিপুল অস্ত্র মজুত করার মূল লক্ষ্য হলো ইসরায়েলি সেনাদের কাছে যেন পর্যাপ্ত সামরিক সরঞ্জাম থাকে। তিনি আরও উল্লেখ করেন, শত্রুদের বিরুদ্ধে যেকোনো পরিস্থিতিতে হামলা শুরু করার জন্য তারা নিজেদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করে রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category