• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
নবদম্পতিদের ৭টি ভুল অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, দুর্নীতি রোধে কড়া বার্তা মির্জা ফখরুলের

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আগামী এক বছরের মধ্যে দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার ও গণতন্ত্রের সম্পর্ক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং তৃণমূলের সবচেয়ে শক্তিশালী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলেই দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।” তিনি জানান, ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা তার মন্ত্রণালয়ের বিষয়ে বিভিন্ন কিছু জানতে চেয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন, যা সরকার গ্রহণ করেছে।

জেলা প্রশাসকদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, “স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের কাজ করতে হবে। অর্থাৎ জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদের কাজ করতে হবে, কারণ জনগণই হচ্ছে এই দেশের মূল মালিক।”

অতীতের দুর্নীতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৬ বছরে উন্নয়নের পরিবর্তে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এখন থেকে এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সংসদ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ভারতের নির্বাচন ও পররাষ্ট্রনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভারতের নির্বাচনকে দেশটির সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, “ভারতে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। দুই দেশের সম্পর্ক আগের মতোই থাকবে এবং ধীরে ধীরে তা আরও উন্নত হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category