• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

এরদোগান গাজা ইস্যুতে ইসরাইলের মিত্রদেরও দায়ী করলেন

Reporter Name / ২৪০ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার ফিলিস্তিনিদের সমর্থনে ইস্তান্বুলে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তুর্কি নেতা বলেন, ‘ইসরাইলের যুদ্ধাপরাধের পেছনে মূল অপরাধী পশ্চিমা মিত্ররা।’

সমাবেশে লাখো জনতার সামনে দেওয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট গাজায় ইসরাইলি বর্বরতার কঠোর নিন্দা জানান। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, ‘ইসরাইলকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করব। এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’

বিশাল সমাবেশে এরদোগান দাবি করেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। হামাস গাজার প্রতিরোধ গোষ্ঠী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সমাবেশে অন্তত দেড় লাখ লোক সমবেত হন। এ সময় তুর্কিদের ফিলিস্তিন এবং তুরস্কের পতাকা নাড়তে দেখা যায়।

সমাবেশ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের বিমান হামলার শুরু থেকে বিরোধিতা করে আসছেন তুর্কিন নেতা। স্থল অভিযানেরে বিরুদ্ধে অবস্থান নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে আসছেন তিনি।

এরদোগান বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category