• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ওষুধ ছাড়াই ফ্যাটি লিভারের ঘরোয়া সমাধান

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে সব বয়সী মানুষের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে কেবল ওষুধের ওপর নির্ভর না করে, প্রতিদিনের খাদ্যতালিকায় তেঁতুলের জুসসহ কিছু স্বাস্থ্যকর খাবার যুক্ত করে বাড়িতেই এই সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

যকৃত বা লিভারের ওজনের ৫ থেকে ১০ শতাংশ চর্বি জমে গেলে তাকে ফ্যাটি লিভার বলা হয়। এই রোগের প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পেতে বেশ সময় লাগে। সাধারণত পেটের উপরিভাগ ও মাঝখানে ব্যথা, বমিভাব, ক্লান্তি, ক্ষুধামন্দা, মনোযোগের অভাব এবং সারাক্ষণ ঘুম ঘুম ভাব হওয়া এই রোগের প্রধান উপসর্গ।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দুপুরের খাবারের পর নিয়মিত তেঁতুলের জুস পান করলে লিভার বিভিন্ন ক্ষতিকর উপাদানের হাত থেকে রক্ষা পায়। এক গ্লাস পানিতে তিন চা চামচ তেঁতুলের ক্বাথ, সামান্য বিট লবণ, সিকি চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চা চামচ মধু, পুদিনা পাতার পেস্ট ও সাধারণ লবণ মিশিয়ে এই পানীয় সহজেই তৈরি করা যায়। তেঁতুলে থাকা প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান ফ্যাটি লিভারের ঝুঁকি কমানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এই পানীয়ের পাশাপাশি দৈনন্দিন খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ লাল চাল, লাল আটা, ওটস, রঙিন শাকসবজি, ফল, আখরোট ও গ্রিন টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের চাহিদা মেটাতে স্যালমন, টুনা বা সার্ডিনের মতো সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে। দ্রুত আরোগ্যের জন্য তেল, অতিরিক্ত ঝাল, মিষ্টি ও ভাজাপোড়া জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category