• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
ফ্রান্সের নতুন কোচ জিদান দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কক্সবাজারে শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে যুবক গ্রেফতার মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

কক্সবাজারে শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে যুবক গ্রেফতার

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে কক্সবাজারে আট বছরের এক শিশুকে যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে নুরুল আফসার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ জুলাই ২০২৬ সোমবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন রিং রোড এলাকায় এ ঘটনা ঘটে।

৯৯৯ সূত্রে জানা যায়, সোমবার রাতে রিং রোড এলাকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, তাদের এলাকার এক শিশুকে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে। ৯৯৯ কলটেকার কনস্টেবল সুজন কলটি রিসিভ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই মো. আওলাদ হোসেন কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত নুরুল আফসার একটি দোকানে পান আনতে পাঠান। শিশুটি পান নিয়ে তার বাসায় গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটির চিৎকারে তার বাবা-মা ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুরুল আফসারকে গ্রেপ্তার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে তিনি আহত হন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ানেধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category