• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
নাগরিক সেবায় কোটা ব্যবস্থার অমীমাংসিত বিতর্ক: দুই বছর পরো সংস্কার নিয়ে স্থবিরতা রাজনৈতিক বিবেচনায় ২৬৫ ডিএজি-এএজি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট পররাষ্ট্রনীতিতে সূক্ষ্ম ভারসাম্যের চ্যালেঞ্জ: ওয়াশিংটন-দিল্লি-বেইজিংয়ের নজর ঢাকায় মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ বার বার প্রত্যাখ্যান হয়েও আজ যিনি সফল অভিনেতা আজারবাইজান থেকে এলএনজি আনতে চায় সকার: পুরোনো পাওনা মেটানোর আগেই নতুন প্রস্তাব উচ্চশিক্ষায় অ্যাকাডেমিক দায়বদ্ধতার সংকট: বিপুল অনুদান পেলেও জমা পড়েনি বহু শিক্ষকের গবেষণার প্রতিবেদন আমাদের মোহিত কামাল ভাই জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ

খেলাধুলার মাধ্যমে মাদক-অপরাধ থেকে দূরে থাকবে তরুণরা: ত্রাণমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং সুস্থ সমাজ ও সুস্থ জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলতে ধারাবাহিক ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিক্ষারও গুরুত্বপূর্ণ অংশ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন উপলক্ষে স্টিয়ারিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তাই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং সুস্থ সমাজ ও সুস্থ জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বর্তমানে খেলাযোগ্য অবস্থায় নেই।

স্থানীয় সরকার বিভাগের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাঠ সংস্কারে সহযোগিতা করবে।
একই সঙ্গে টুর্নামেন্টকে ঘিরে দেশব্যাপী ব্যাপক প্রচারণার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে এই আয়োজনে সম্পৃক্ত করতে হলে সচেতনতা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করে। খেলাধুলা কেবল বিনোদনের বিষয় নয়; এটি শিক্ষার্থীদের জন্য এক ধরনের ‘প্যাসিভ এডুকেশন’ বা পরোক্ষ শিক্ষার কার্যকর মাধ্যম।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে যেমন পাঠ্যপুস্তক প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি উপজেলা, জেলা ও জাতীয়-এই তিন ধাপে ধারাবাহিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে বলেন, এতে দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলাকে ঘিরে স্বতঃস্ফূর্ত আগ্রহ তৈরি হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিযোগিতাগুলোর নিয়মিত প্রচার-প্রচারণা হলে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহও বাড়বে। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ক্রীড়াকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি সফল করতে শিক্ষা মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা এবং ক্রীড়া সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সরকারের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে খেলাধুলা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার অন্যতম হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা পাবে।

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ফুটবলার তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category