• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
গ্রামে মারাত্মক লোডশেডিং: জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হওয়ার আহ্বান রিজভীর আরও ১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর বিবি আছিয়া: নারী সমাজের এক অনন্য অনুপ্রেরণা যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে সংশয় সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ আদর্শের লড়াইয়ে বিজেপিকে কেবল কংগ্রেসই হারাতে পারে: রাহুল গান্ধি বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা দুই দশক পর গাজার দেইর আল-বালাহ শহরে পৌর নির্বাচন হরমুজ প্রণালীতে টোল আদায়: ইরানের কোষাগারে জমা হলো প্রথম আয়

চুলের জন্য পেঁয়াজের রস ভীষণ উপকারী, যেভাবে বানাবেন মাস্ক

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আপনার চুল সুন্দর রাখতে অনেকেই অনেক কথা বলেন। কেউ বলেন, চুলের যত্নে ছোট ছোট পেঁয়াজের রস মাখুন খুব ভালো উপকার পাবেন। আবার কেউ বলেন, পেঁয়াজের রস মেখেছেন, এবার চুলের যত্নে মাস্ক মেখে দেখতে পারেন।

তবে হ্যাঁ, চুল পড়া কমাতে আর খুশকির সমস্যা দূর করতে পেঁয়াজের রস ভীষণ কার্যকর।  পেঁয়াজের রস চুলের জন্য অত্যন্ত উপকারী। যদিও চুলের সৌন্দর্যবৃদ্ধিতে পেঁয়াজের ব্যবহার নতুন কোনো ঘটনা নয়; কিন্তু আপনি পেঁয়াজের রস না মাস্ক— কোনটি ব্যবহার করবেন সেটি আসল কথা।

আপনি যাই ব্যবহার করুন না কেন। পেঁয়াজে রয়েছে সালফার, যা মাথার ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। আর পেঁয়াজে মেলে ভিটামিন সি, বি৯, বি৬ ও পটাশিয়াম। চুল বৃদ্ধি আর সংক্রমণ ঠেকানো এ উপাদানগুলো খুবই কার্যকর।

অনেকেই চুলে সরাসরি পেঁয়াজের রস মাখেন। অনেকে আবার তা নারিকেল তেলের সঙ্গেও মিশিয়ে নেন। তবে চুলের যত্নে কাজে আসতে পারে পেঁয়াজের মাস্কও। এখন কিভাবে বানাবেন পেঁয়াজের মাস্ক, সে বিষয়টি জেনে নিন।

পেঁয়াজের রস ও অ্যালোভেরা: চুলের জন্য অত্যন্ত উপকারী অ্যালোভেরা। শীতের মৌসুমে রুক্ষ কেশে আর্দ্রতা জোগাতে, খুশকির ফলে হওয়া প্রদাহ কমাতে— এ উপাদানটি সাহায্য করে। দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এবার শ্যাম্পু করা পরিষ্কার চুলে মিশ্রণটি মেখে নিন। মাথার ত্বক থেকে চুলে তা লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

মেথি, টক দই ও পেঁয়াজ: সারারাত মেথি ভিজিয়ে রাখুন। চুলে জেল্লা ফেরাতে মেথি বিশেষ কার্যকর ভূমিকা রাখে। মিক্সারে ভিজিয়ে রাখা দুই টেবিল চামচ মেথি, একটি ছোট পেঁয়াজ এবং দুই চামচ নারিকেল তেল নিন। যোগ করুন ফেটিয়ে রাখা টক দই। মিশ্রণটি পরিষ্কার চুলে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। এরপর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনি চাইলে শ্যাম্পু করেও নিতে পারেন।

পেঁয়াজ ও অলিভ অয়েল: একটি ছোট পেঁয়াজ নিন। তার সঙ্গে মিশিয়ে দিন অলিভ অয়েল।  চুল বৃদ্ধি আর আর্দ্রতা বজায় রাখতে অলিভ অয়েল বিশেষ কার্যকর। বিশেষ করে রুক্ষ চুলে এই মাস্কটি বিশেষ কার্যকর। তবে পরিষ্কার চুলে মিশ্রণটি লাগিয়ে হালকা মাসাজ করুন। এরপর আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category