• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

চূড়ান্ত মনোনয়ন প্রকাশ অস্কারের, সর্বোচ্চ মনোনয়নে রেকর্ড গড়ল ‘সিনার্স’

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

প্রকাশিত হল ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে হলিউড অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান এ ঘোষণা করেন।

এবারের মনোনয়ন তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই অস্কারের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে হররধর্মী চলচ্চিত্র ‘সিনার্স’। ২৪টি বিভাগের মধ্যে সেরা চলচ্চিত্রসহ মোট ১৬টি শাখায় মনোনয়ন পেয়ে আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে ছবিটি। গুরুত্বপূর্ণ প্রায় সব বিভাগেই এগিয়ে রয়েছে রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন মাইকেল বি জর্ডান।

মনোনয়নের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পল থমাস অ্যান্ডারসনের বহুল আলোচিত ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যা ১৩টি মনোনয়ন পেয়েছে।  এতে অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিও নিজেও সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ এবং ‘সেন্টিমেন্টাল ভ্যালু’- প্রতিটি সিনেমাই ৯টি করে মনোনয়ন অর্জন করেছে। তালিকায় আরেকটি উল্লেখযোগ্য নাম ‘হ্যামনেট’, যেটি পেয়েছে ৮টি মনোনয়ন।

এদিকে, ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পায়নি করণ জোহর প্রযোজিত ও নীরজ ঘেওয়ান পরিচালিত বলিউড চলচ্চিত্র ‘হোমবাউন্ড’। এই বাদ পড়াকে কেন্দ্র করে দেশটির চলচ্চিত্র অঙ্গনে হতাশা ও আলোচনা তৈরি হয়েছে।

তাই সব মিলিয়ে এবারের অস্কার মনোনয়ন তালিকা সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা তৈরি করেছে।  এক নজরে দেখে নেওয়া যাক, এবারের অস্কারের উল্লেখযোগ্য বিভাগে মনোনয়ন পেলেন কারা-

সেরা চলচ্চিত্র: সিনার্স, বিউগোনিয়া, এফ১, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, ট্রেন ড্রিমস।

প্রধান চরিত্রে সেরা অভিনেতা: 

টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম)

লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)

ইথান হক (ব্লু  মুন)

মাইকেল বি জর্ডান (সিনার্স)

ভাগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা:

বেনিসিও ডেল টোরো (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)

জ্যাকব এলর্ডি (ফ্রাঙ্কেনস্টাইন)

ডেলরয় লিন্ডো (সিনার্স)

শন প্যান (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)

স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)।

প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী: 

জেসি বাকলি (হ্যামনেট)

রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ)

কেট হাডসন (সং সাং ব্লু)

রেনেট রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু)

এমা স্টোন (বিউগোনিয়া)।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী:

এল ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু)

ইঙ্গা ইবসডটার লিলিওয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু)

অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

উনমি মোসাকু (সিনার্স)

টেয়ানা টেইলর (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)।

শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: আরকো, এলিয়ো, কে-পপ ডেমন হান্টার্স, লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন, জুটোপিয়া ২।

শ্রেষ্ঠ পরিচালনা:

ক্লোই ঝাও (হ্যামনেট)

জশ সাফদি (মার্টি সুপ্রিম)

পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)

জোয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু)

রায়ান কুগলার (সিনার্স)।

শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল), ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট (ফ্রান্স), সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে), সিরাত (স্পেন), দ্য ভয়েস অব হিন্দ রাজাব (তিউনিসিয়া)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category