• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে পরবর্তী ১৫টি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় এই শাস্তি পেলেন তিনি।

“ফিফা টায়ার – ১ ম্যাচ, আন্তর্জাতিক ও ন্যাশনাল টিমের পরবর্তী ১৫ ম্যাচের জন্য আল আমিনকে নিষিদ্ধ করা হয়েছে” বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

একইসঙ্গে, আরেক ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য ফিফা নিষিদ্ধ করেছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।

জুনে মালদ্বীপের ওই ম্যাচের খেলার সময় উভয় দলের খেলোয়াররা মারামারিতে জড়িয়ে পড়েন।

ওই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর ফিফা বাংলাদেশের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে আর্থিক জরিমানা করে এক দফা শাস্তি দিয়েছিল।

আর আল আমিনকে এবার ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করলো ফিফা। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য এটিই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।

এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category