• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

জামের উপকারিতা জানলে অবাক হবেন!

Reporter Name / ৪৬১ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

গরমকালে হাত বাড়ালেই পাওয়া যায় অনেক ফলমূল। তেমনি বাজারে পাওয়া যায় কালো জাম। কালো জাম খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর।

তা ছাড়া নুন, লংকা দিয়ে জাম মেখে খাওয়ার আনন্দ তো বলার উপেক্ষা রাখে না ।

তবে জাম শুধু মুখের স্বাদই দেয় না, শরীরে আরও নানা উপকার লাগে। ত্বকের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস, রক্তচাপসহ একাধিক রোগভোগ থেকে মুক্তি মিলতে পারে জাম খেলে। তাই সবার এ ফলের উপকারগুলো জেনে রাখা উচিত ।

আয়রন সমৃদ্ধ কালো জাম হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ফলে রক্ত শরীরের অঙ্গগুলোতে আরও অক্সিজেন বহন করে এবং শরীর সুস্থ রাখে। এ ছাড়া রক্ত পরিশুদ্ধ করতেও জামের বিশেষ ভূমিকা রয়েছে।

চোখ ও ত্বকও ভালো রাখে এই ফল। হার্ট সুস্থ রাখে পটাশিয়ামে ভরপুর কালো জাম, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। এই ফলটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগব্যাধি প্রতিরোধ করে।

এর পাশাপাশি ধমনীও সুস্থ রাখে। মাড়ি ও দাঁত মজবুত করে কালো জাম মাড়ি ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী। জামগাছের পাতায় ব্যাকটেরিয়ারোধী গুণ রয়েছে। এটি মাড়ির রক্তপাত রোধ করতে ব্যবহার করা যেতে পারে। পাতা শুকিয়ে গুঁড়ো করে টুথ পাউডার হিসেবে ব্যবহার করলে উপকার মিলবে। এতে মাড়ির রক্তপাত এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

সংক্রমণ প্রতিরোধ করে জামে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফেক্টিভ এবং অ্যান্টি-ম্যালেরিয়া গুণ রয়েছে। এ ছাড়া এই ফলে ম্যালিক অ্যাসিড, ট্যানিন, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ও বেটুলিক অ্যাসিড রয়েছে।

যে কারণে কালো জাম সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকরি। ডায়াবেটিসের চিকিৎসা করে কালো জাম ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণ নিরাময় করতে পারে। এতে কম গ্লাইসেমিক ইনডেক্স রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে। জামের বীজ, গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category