৭ নভেম্বর একজন মানুষের মধ্য দিয়ে একটি জাতির পুনরুত্থান ঘটে, সেই মানুষটির নাম জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার, ১৩ নভেম্বর বিকেলে রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর এর পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। এসময় মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মুজিবর রহমানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
একইসঙ্গে তিনি বলেন, ‘৭ নভেম্বরকে শুধু একটি দিবস কেন্দ্রিক নয় জাতিকে সঠিক ইতিহাস জানাতে এর ব্যাপ্তি নিয়ে সারাবছরজুড়ে আলোচনা করতে হবে।’