• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স

উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে সম্প্রীতির পার্বত্য অঞ্চল সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘উন্নয়নের মাধ্যমে শান্তি, উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা এবং উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি— এটাই আমাদের সরকারের চলার মূলমন্ত্র।’ শুক্রবার, ১৩ নভেম্বর রাঙামাটি স্টেডিয়ামে আয়োজিত স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব চ্যাপ্টারের উদ্যোগে দিনব্যাপী প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বো এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে এ সম্প্রীতির অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘আমাদের সরকারের পলিসি হচ্ছে— সকলের জন্য সমান অধিকার, সমান সুযোগ। অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান— এই তিন অঞ্চলের সব জনগোষ্ঠী, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সবার সম উন্নয়ন; সবার জীবনমান উন্নয়ন। বিশেষ করে প্রথম স্তরে যারা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী তাদের উন্নয়ন করে ধাপে ধাপে আমরা সবার উন্নয়ন করতে চাই।’

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে রাঙামাটিতে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ৮৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারসহ স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category