• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

জেলেনস্কি তুরস্ক থেকে ক্রিমিয়া নিয়ে রাশিয়াকে যে হুশিয়ারি দিলেন

Reporter Name / ৩৮৮ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন যে তার দেশ ক্রিমিয়ার ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করার জন্য তুরস্ককে ধন্যবাদও জানান তিনি।

ইস্তানবুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলার সময় জেলেনস্কি বলেন, আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করার জন্য আমি তুরস্কের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, আমরা ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি… যেটি রাশিয়া এখনো বেআইনিভাবে নিয়ন্ত্রণ করে। যে কোনোভাবেই আমরা ক্রিমিয়ার ওপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে পাব।

রাশিয়া ২০১৪ সালে জোরপূর্বক দখল করে ক্রিমিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে ইউরোপে সবচেয়ে বড় ভূমিদখল হিসাবে বিবেচনা করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে শস্যচুক্তি নবায়নসংক্রান্ত আলোচনা করতে বর্তমানে তুরস্কে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক নিবিড় পর্যবেক্ষণে আছে মস্কোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category