• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আ. লীগের সন্ত্রাস প্রতিহত করবে সরকার: হুইপ দুলু নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে : ভূমিমন্ত্রী

জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এসব পরিবর্তন আনা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

তিতাস গ্যাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।

অন্যদিকে, আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির। এ ছাড়া বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাপেক্সের বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category