• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারে চরম উদাসীনতা বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা বাড়তি ব্যয়ে প্রশ্ন, নোটিশ চাইলেন অর্থমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। প্রকল্পটির ব্যয়, দৈনিক ক্যাপাসিটি চার্জ এবং চুক্তির শর্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সরাসরি জবাব না দিয়ে আলাদা নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রমে বিষয়টি উত্থাপন করেন আখতার হোসেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন টার্মিনালের জন্য চীনা কোম্পানিটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার। বিরোধী জোটের এই সংসদ সদস্য বলেন, বর্তমান দুটি টার্মিনালের চুক্তির মেয়াদ শেষ হলে জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনালের ক্ষেত্রে ১৫ বছরের চুক্তি শেষ হওয়ার পরও মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না।

তিনি আরও অভিযোগ করেন, নতুন প্রকল্পের প্রস্তাব কয়েক মাস আগে একই ভাষা ও পদ্ধতিতে সংসদের একজন সদস্যের নাতির মালিকানাধীন একটি কোম্পানির পক্ষ থেকেও উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলেও তা বাতিল করা হয়। পরে নতুন করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

আখতার হোসেনের দাবি, বর্তমান দুটি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের বিষয় বিবেচনায় নিলে নতুন প্রকল্পে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় অতিরিক্ত ব্যয়ের অভিযোগ থাকা প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিষয়টি উত্থাপিত প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে আলাদাভাবে নোটিশ দিয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি। তখন তিনি বলেন, ‘সঠিক উত্তর দেওয়া হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category