• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ মন্ত্রী হিসেবে শপথ নিবেন যারা: তারুণ্য ও অভিজ্ঞতার নতুন সরকার বিএনপি সরকারের শপথে থাকছেন না মোদি: নেপথ্যে ম্যাক্রোঁর ভারত সফর ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির প্রেগন্যান্সি গুঞ্জন ও শাকিবের সঙ্গে সংসার: অবশেষে মুখ খুললেন বুবলী পাকিস্তানকে ৬১ রানে উড়িয়ে সুপার এইটে ভারত উপদেষ্টাদের বাসা ও লাল পাসপোর্ট ছাড়ার কী মাজেজা : রিন্টু আনোয়ার চলুন বদলে যাই, বদলে দেই মঙ্গলবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা: জানালেন আসিফ নজরুল ইরানে টানা কয়েক সপ্তাহ হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প চাইলেন ‘শাসক বদল’ ভরাডুবি বাম জোটের: সবার জামানত বাজেয়াপ্ত

ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির অন্যতম নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে যা বললেন

শিশির মনির তার পোস্টে লিখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।”

আমিরের পূর্বঘোষণা

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরীতে আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না।”

বিরোধী দল হিসেবে ভূমিকা

ওই সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেছিলেন, যদি জামায়াত বিরোধী দলে থাকে, তবে প্রতিটি মানবিক ও ভালো কাজে সরকারের সহযোগী হিসেবে কাজ করবে। তবে সরকার যদি পুরোনো কায়দায় অনিয়ম বা ভুল পথে হাঁটে, তবে প্রথমে সংশোধনের আহ্বান জানানো হবে। তাতে কাজ না হলে রাজপথে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে সংসদে প্রধান বিরোধী জোটের অন্যতম শরিক হিসেবে আবির্ভূত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category