• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

পাকিস্তানকে ৬১ রানে উড়িয়ে সুপার এইটে ভারত

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে, কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখা গেল না। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একপেশে আধিপত্য বিস্তার করে ৬১ রানের বিশাল জয় তুলে নিল ভারত। এই দাপুটে জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল।

কলম্বোতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই ম্যাচে ভারতের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।

পয়েন্ট টেবিলের সমীকরণ

এই জয়ের ফলে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে ভারত। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে তালিকার তিন নম্বরে। তাদের ঠিক ওপরেই অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

রান তাড়া করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাহেবজাদা ফারহান। দ্বিতীয় ওভারে বল হাতে এসে জাসপ্রিত বুমরাহ তুলে নেন সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলী আগাকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন অন্যতম ভরসা বাবর আজমও।

টপ অর্ডারের চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। এরপর উসমান খান ও শাদাব খান মিলে প্রতিরোধের কিছুটা চেষ্টা চালালেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন উসমান খান। এছাড়া শাহিন আফ্রিদি ২৩ এবং শাদাব খান ১৪ রান করেন। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ঈশান কিষানের ঝড়ো ব্যাটিং

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে শূন্য রানে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন সালমান।

তবে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ঈশান কিষান। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সাইম আইয়ুবের বলে আউট হওয়ার আগে মাত্র ৪০ বলে ১০টি চার ও তিনটি ছক্কায় ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ঈশান।

এরপর তিলক ভার্মা (২৪) ও অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে ৩৭ রানের জুটি গড়েন। ইনিংসের শেষদিকে সাইম আইয়ুব পরপর দুই বলে তিলক ও হার্দিক পান্ডিয়াকে ফেরালে ভারতের রানের গতি কিছুটা কমে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category