• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

তামিম কি পারবেন বরিশালের আক্ষেপ ঘুচাতে, আবারোও ফাইনালে বরিশাল-কুমিল্লা

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সকে বিদায় করে চতুর্থবারের মতো ফাইনালে ফরচুন বরিশাল।

বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল বার্নার্স।

এরপর ২০১৫ সালে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয় বরিশাল বুলস।

২০২২ সালে অষ্টম আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল।

এবার ১০ম আসরের ফাইনালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পেল ফরচুন বরিশাল। বিপিএলে এনিয়ে তৃতীয়বার ফাইনালে দেখা হচ্ছে বরিশাল-কুমিল্লার।

অতীতে দুইবারের দেখা কুমিল্লার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচাতে চাইবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বরিশাল-কুমিল্লা।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে যায় বরিশাল। তার আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।

কুমিল্লা অতীতের নয় আসরের মধ্যে রেকর্ড চারবার শিরোপা জিতে নেয়। এবার তারা টানা তিন এবং পঞ্চম শিরোপার স্বপ্ন দেখছে। অন্যদিকে বরশিাল অতীতে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখেছে বরিশাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category