• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

দর্শকরা ইডেনেও সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বললেন

Reporter Name / ৩০১ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

দেশে ফিরে নিজের বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করে গিয়েছিলেন। ছুটি নিয়ে ঢাকায় অনুশীলনের দ্বিতীয় দিনে সাকিবকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করেন কয়েকজন ক্রিকেটপ্রেমী।

এর পর ইডেন গার্ডেনসেও ফিরে এলো সেই দুয়োধ্বনি। আউট হয়ে ফেরার সময় সমর্থকরা দুয়ো দিয়েছেন সাকিবকে। বাস্তবতা মেনে নিচ্ছেন সাকিব। জানিয়েছেন সমর্থকদের সেই অধিকার আছে।
অথচ কয়েক দিন আগেও এমন ঘটনা ছিল কল্পনাতীত। গত বিশ্বকাপে স্বপ্নের মতো সময় পার করা সাকিব দেখছেন মুদ্রার উল্টো পিঠ।

গত বিশ্বকাপে ছয় শতাধিক রান ও ১১ উইকেট শিকার করা সাকিবের কাছে বড় আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। তা ছাড়া বিশ্বকাপের আগে সাকিব-তামিম দ্বন্দ্ব, সাক্ষাৎকারে সাকিবের বিস্ফোরক মন্তব্য, দলের বিবর্ণ পারফরম্যান্স— সব মিলিয়ে দুঃসময় পার করছেন টাইগাররা।

নেদারল্যান্ডসের কাছে হেরে যেন সেই দুঃসময়ের ষোলকলা পূর্ণ করলেন টাইগাররা। সহযোগী দেশগুলোর মধ্যে পূর্ণ সদস্য দলের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যবধানে (৮৭ রানে) জয়ের রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ডাচরা করেন ২২৯ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪২ রানে।

ম্যাচশেষে সাকিব বলেন, সমর্থকরা ভালো কিছু আশা করে যা তারা দিতে পারেননি। এ জন্য হতাশা প্রকাশ করেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category