• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

দল থেকে বাদ পড়ার দিনকেও ‘আমার দিন’ বললেন লিটন

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। বেশ কিছু দিনের গুঞ্জনকে কাল দুপুর নাগাদ সত্যিই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে জায়গা দেয়নি লিটনকে।

শেষ এক বছরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন। ৫ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৬ রান। এমন ফর্মের কারণে তার ওপর ভরসা করতে পারছেন না নির্বাচকরা। জায়গা দেননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।

ঠিক সেদিনই লিটন গড়লেন ইতিহাস। অবিশ্বাস্য এক সেঞ্চুরি করে বসলেন। ৪৫ বলে সেঞ্চুরি করে বিপিএল ইতিহাসের দ্রুততম শতকটাকে নিজের করে নিলেন।

একই দিনে দল থেকে বাদ পড়ার দুঃসংবাদ আর এমন এক কীর্তি। গ্লাসে অর্ধেক পানি থাকলে লিটন যে ভরাট অংশটা দেখা মানুষের দলে, তার প্রমাণ মিলল তার কথাতেই। তিনি বলেই দিলেন, দিনটা আমার ছিল।

বললেন, ‘সবার আগে আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই। আসলে আমি অত বিগ হিটার নই। না, (হাসি) আমি বিগ হিটার না। আমার ইনিংসে চার বেশি থাকে সবসময়। আজকে আমার দিন ছিল আমি চেষ্টা করেছি কাজে লাগাতে।’

আগের ম্যাচে ৭৩ এর পর এবার ১২৫। লিটন নিশ্চয়ই এবার সময়টাকেও নিজের করে নিতে চাইবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category