• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
প্রশাসনে বড় রদবদল: ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের ১০ম বৈঠক অনুষ্ঠিত: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন স্বস্তির বৃষ্টি শুরু বিভিন্ন স্থানে: বিকেলে ঢাকায়ও বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: স্বস্তির আশা প্রচণ্ড গরমে স্কুলগামী শিশুদের টিফিনে কী দেবেন? জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল এসএসসি পরীক্ষা নিয়ে সন্তুষ্ট সরকার: ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক ও প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ, নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক

দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা: হাসনাত

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চালাচ্ছে একটি মহল— এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টে হাসনাত লিখেছেন, “এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘ট্যাবলেট’ নিয়ে শিগগিরই হাজির হবে।”
এই পরিকল্পনায় যুক্তদের সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘যদি’ এবং ‘কিন্তু’ নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।”
‘আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়’- এই সাফ কথাটি ফেসবুক পোস্টে জানিয়ে দেন হাসনাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category