• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির সদিচ্ছা থাকলে সকল কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব : খাদ্যমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে : আইনমন্ত্রী নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ ভারত ইসরায়েলের মতো আচরণ করছে: গোলাম পরওয়ার তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

দেশে এ বছর এইডস রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। গত বছরের চেয়ে এ বছর ২২ শতাংশ রোগী বেড়েছে। প্রবাসীদের মধ্যে বাড়ছে এ রোগ।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে ৮৭ শতাংশ এইডস রোগী চিকিৎসার আওতায় আছে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এইডস নিয়ে দেশে আতঙ্কের কিছু নেই। তবে সাবধান থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে চিকিৎসার আওতায় আসতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউএসএইড ফান্ড বন্ধ হলেও সরকার থোক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের নিজস্ব উদ্যোগে সাড়ে ২৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। ২০টি জেলায় এখন পরীক্ষা কার্যক্রম নেই। সরকার উদ্যোগ নিয়েছে, সারা দেশে বাস্তবায়ন করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category