• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

দেশে ফিরলেন লিটনরা দুই সিরিজ হেরে

Reporter Name / ১৭৫ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার (২ জুন) সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই বহরের প্রথম বহর এসে পৌঁছেছে আজ সন্ধ্যায়।

যেখানে ছিলেন নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এই বহরে আরো ছিলেন তাওহীদ হৃদয়, তানজিম সাকিব ও শরিফুল।

আরেক বহর ঢাকা এসে পৌঁছাবে রাত এগারোটায়।

গতকাল পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৯৬ রান করলেও বোলাররা সে রান ডিফেন্ড করতে পারেননি। তাতে ৭ উইকেটের বড় হারে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের কাছে সিরিজ হারের পর হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে, ‘হ্যাঁ, অবশ্যই আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করিনি। আজকে ব্যাটিং ভালো হয়েছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে। এসব জায়গায় উন্নতি করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category