• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৮ জন। গেল রাত ১০টার দিকে হাজীগঞ্জে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনার সমর্থক হাবিবের সাথে এক ব্রাজিল সমর্থকের কথা কাটাকাটি হয়। ফাইনাল খেলায় স্পেনের বিপক্ষে মেসিরা পরাজিত হলে হাবিবকে দেখে আনন্দ উল্লাস করে ব্রাজিল সমর্থক অপূর্বসহ কয়েকজন।

এর জের ধরে রাতে হাবিবসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অপূর্বের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় বসতঘর। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category