• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

নিহত পাঁচ ফিলিস্তিনি, অভিযোগ ইসরাইলের দিকে

Reporter Name / ৫২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ডের (পিএফএলপি-জিসি) দাবি, সিরিয়া সীমান্তের কাছে পূর্ব লেবাননে বিস্ফোরণে সংগঠনের পাঁচজন সদস্য নিহত হওয়ার পেছনে ইসরাইল দায়ী। তবে ইসরাইল বিষয়টি অস্বীকার করেছে। খবর আলজাজিরার।

পিএফএলপি-জিসির শীর্ষ কর্মকর্তা আনোয়ার রাজা জানান, লেবাননের কুসায়া শহরে তাদের স্থাপনায় আঘাত হানে ইসরাইল।  এতে ১০ জন আহত হয়েছেন।  যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

লেবানিজ ও ফিলিস্তিনি সোর্স থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। পুরোনো একটি রকেট অস্ত্রাগারে নেওয়ার সময় কিংবা মাইনগুলো সরানোর সময় বিস্ফোরণ ঘটে।

লেবানন-ভিত্তিক আরেকজন পিএফএলপি-জিসি কর্মকর্তা আবু ওয়ায়েল ইসাম জানান, তার দল ‘উপযুক্ত সময়ে’ প্রতিশোধ নেবে। ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে বাড়তে থাকা যুদ্ধ থেকে তার দলকে কোনোভাবেই বিরত রাখা যাবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category